
চুয়াডাঙ্গা সদর থানার অত্যন্ত জনপ্রিয় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমানকে বদলিতে বদলি সংবর্ধনা দিয়েছে থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গত রোববার ৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুক্ত প্রমুখ।
থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) হোসেন আলী, এবং অন্যান্য এসআই, এএসআই, ও থানার সকল কর্মচারী। এছাড়া স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গও বিদায়ী ওসিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন।
বিদায়ী ওসি খালেদুর রহমান তাঁর বক্তব্যে চুয়াডাঙ্গার জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি চুয়াডাঙ্গা সদর থানায় দায়িত্বে থাকাকালীন সময়ে নিরলসভাবে কাজ করেছি যাতে চুয়াডাঙ্গা থানার জনগণ শান্তিতে থাকে। আমার চাকরি জীবনে আমি শতভাগ সেবা দেওয়ার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে চুয়াডাঙ্গার সর্বস্তরের জনগণ তাঁকে যেভাবে সহায়তা করেছে, তার জন্য তিনি বিশেষভাবে কৃতজ্ঞ।
খালেদুর রহমান গত ২০২৪ সালের ২০ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।
তিনি ২০০৫ সালে এসআই ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তাঁর সুদীর্ঘ কর্মজীবনে ঢাকা, রাজশাহী, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। চুয়াডাঙ্গা সদর থানায় যোগদানের আগে তিনি ঢাকা কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি যশোরের স্টেডিয়ামপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন একজন সেনা কর্মকর্তা।
এনজে
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৩শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ৪কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ৫ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- ৬বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ৭হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ১০ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৬জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৭পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ১০দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস





পাঠকের মতামত