
চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ও যুগ্ম নির্বাচন পরিচালক কাইম উদ্দিন।
অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াতে ইসলামীর আমির ও মজলিসে শূরার সদস্য রুহুল আমিনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, দর্শনা থানা আমির রেজাউল করিম, জীবননগর উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মহিউদ্দিন, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও যুগ্ম নির্বাচন পরিচালক কাইমুদ্দিন হিরোক, নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ হোসেন টিপু, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সরকারি কলেজ শাখার সভাপতি পারভেজ আলম, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামান এবং পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আশিকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে ইতোমধ্যে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য আগ্রহী প্রার্থীরাও মনোনয়ন ফরম উত্তোলন করতে পারবেন।
এনজে
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত