প্রকাশিত: মে ২৩, ২০২৪ ৭:১৯ পিএম

ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে ছাগল নিয়ে প্রবেশের চেষ্টা করেছেন এক ইহুদি তরুণী। জামার নিচে সেটি রেখেছিলেন তিনি। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, অন্তঃস্বত্তার ভান করে আল-আকসার ভেতরে যাওয়ার চেষ্টা করেন ওই তরুণী। সেসময় ছাগলের ডাক শুনতে পান পুলিশ কর্মকর্তারা। সেই সঙ্গে তার জামার নিচে কোনো কিছু নড়তে দেখেন তারা। এরপর ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি দম বন্ধ হয়ে মারা যায় ছাগলটি।

বিগত কয়েক বছর ধরে পবিত্র জেরজালেম শহরের আল-আকসা মসজিদে প্রাণী বলি দেওয়ার চেষ্টা চালাচ্ছে উগ্রবাদী ইহুদিরা। বিবলিক্যাল সময়ে যা প্রচলিত ছিল। প্রতি বছর পাসওভারের আগে সেখানে এই প্রচেষ্টা চালায় তারা।

তবে দখলদার ইসরায়েলের কর্মকর্তারা সেই অনুমতি দেয় না। তাদের ধারণা, পশু বলি দিতে দিলে পবিত্র স্থানের পবিত্রতা রক্ষার নীতি লঙ্ঘন হবে। ওই অঞ্চল থেকে তাদের ওপর ব্যাপক চাপ আসবে।

শেয়ার

পাঠকের মতামত

জয়সওয়াল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব পর্যবেক্ষণ করছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর রণধীর জয়সওয়াল বলেছেন, চীন থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাব্য ...

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) ইস্যুতে ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ...

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে স্থানীয় রোববার সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো বিস্ফোরণে ...