জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫ ৫:২৭ পিএম

মাছের রেণু উৎপাদন বাড়াতে ১৯৮২ সালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কোর্টপাড়ায় নির্মাণ করা হয়েছিল মিনি মৎস্য হ্যাচারী। প্রায় চার দশক আগে প্রতিষ্ঠিত এই হ্যাচারীটি এক সময় এলাকায় মাছের রেণু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখন তা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। শুরুর দিকে স্বল্পপর্যায়ে রেণু উৎপাদন হলেও মান নিয়ে চাষিদের অভিযোগ বাড়তে থাকায় ধীরে ধীরে কমে আসে এর চাহিদা। ১৯৮৬ সালের দিকে পুরো হ্যাচারীটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

পরে ২০১৫ সালে মৎস্য বিভাগ আবারও কিছুদিনের জন্য রেণু উৎপাদন কার্যক্রম চালু করে। কিন্তু জনবল সংকট ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে একই বছরের শেষ দিকে হ্যাচারীটি আবারো বন্ধ হয়ে যায়। তারপর থেকে অবকাঠামো ও যন্ত্রপাতি ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে দিনদিন।

উপজেলা মৎস্য অফিসের দেওয়া তথ্য মতে,হ্যাচারীটি চালু থাকলে প্রতি মৌসুমে অন্তত ৪০ কেজি রেণু উৎপাদন করা সম্ভব। যা থেকে পোনা মাছ উৎপাদন হবে প্রায় ৪০ লাখের বেশি।

স্থানীয়রা জানান, হ্যাচারীটি দীর্ঘদিন অচল থাকায় ভবন, ট্যাংক এবং যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। কোনো উদ্যোগ না নিলে ভবিষ্যতে এটি পুরোপুরি অকেজো হয়ে পড়বে।

স্থানীয় মাছচাষিরা বলছেন, হ্যাচারীটি বন্ধ থাকায় তারা বড় ধরনের সমস্যায় পড়েছেন। এখন তাদের দূরদূরান্ত থেকে বাড়তি দামে রেণু সংগ্রহ করতে হচ্ছে।

চাষিদের দাবি, দ্রুত সময়ের মধ্যে হ্যাচারীটি সংস্কার করে নিয়মিত উৎপাদন শুরু করলে এলাকায় মাছ চাষ আরও বেগবান হবে এবং অর্থনৈতিকভাবে উপকৃত হবেন তারা।

শৈলকুপা মৎস কর্মকর্তা মো: ইমরান হোসেন বলেন,‘পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় হ্যাচারীটি পরিত্যক্ত ছিল। ২০২৪ সালে একটি বরাদ্দের মাধ্যমে হ্যাচারীটি পু:সংস্কার করা হয়েছে। এবছর থেকেই রেণূ উৎপাদন করা হবে বলে আশা করছি।’

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ...