
বাবার মৃত্যুর পর একটি খোলা বন্টননামা দলিল করে সকলের জ্ঞাতসারে জমির সীমানা নির্ধারণ করেন তিন ভাই। পরে প্রত্যেকে ওই জমিতে বসত বাড়ীর নির্মাণ করে ভোগ দখল করে আসছেন। এরই মধ্যে বড় দুই ভাই তাদের বৃদ্ধা মা’কে কৌশলে বুঝিয়ে সড়কের পাশের জমি নিয়ে নেয়। এ থেকে বড় দুই ভাইয়ের সাথে দ্বন্দ্ব শুরু হয় ছোট ভাই রফিকুল ইসলাম মাষ্টারের (৫৩)। সেই দ্বন্দ্ব মেটাতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও বসে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৪ জুন) সকালে বড় দুই ভাই আবুল হাসেম (৫৫), জোলাল উদ্দিন (৫৮) এবং ভাগিনা রাসেলের (৪০) বিরুদ্ধে ছোট ভাই শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এর আগে মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাটি ঘটেছে শ্রীপুর পৌরসভার বহেরারচালা (৯ নং ওয়ার্ড) এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলো বড় দুই ভাই আবুল হাসেম, জোলাল উদ্দিন এবং ভাগিনা রাসেলসহ তাদের অজ্ঞাত ১২জন সহযোগী।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাসেম, জোলাল উদ্দিন এবং রফিকুল ইসলাম মাষ্টার। তারা তিন ভাই জমি বন্টন করে কোনোরকম ঝামেলা বা বিরোধ ছাড়াই ভোগ দখল করে আসছিল। তাদের বন্টন নামায় প্রত্যেকেই জমির সম্মুখভাগ সড়কের পাশে সমান ভাগেই ভাগ করে নেয়। সম্প্রতি বড় দুই ভাই আবুল হাসেম ও জোলাল উদ্দিন তার বৃদ্ধা মা’কে কৌশলে বুঝিয়ে রফিকুল ইসলাম মাষ্টারের দখলীয় জমির সম্মুখভাগ নিয়ে নেয়। এ থেকেই ভাইদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে ছোট ভাই স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করে ব্যার্থ হয়।
ছোট ভাই রফিকুল ইসলাম মাষ্টার সহোদর দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তার দুই ভাই ও তাদের অজ্ঞাত সহযোগীরা জবর দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে পূর্ব পরিকল্পিতভাবে দা, লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে নিয়ে তার ভোগ দখলীয় জমিতে থাকা টিনের ঘর ও জমিতে রোপন করা বিভিন্ন গাছপালা উঠিয়ে নিয়ে যায়। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে। জমি থেকে গাছপালা ও টিনের ঘর খুলে নেয়ার খবর পেয়ে তিনি জমিতে গিয়ে জবর দখল কাজে বাধা দেয়। এ সময় তারা ছোট ভাইকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে লাঞ্চিত করে। এক পর্যায়ে তাকে মারধর করার চেষ্টা করলে তিনি দৌড়ে নিজ বাড়ীতে প্রবেশ করে। তারা হুমকি দিয়ে বলে কোনো রকমের ঝামেলা করলে অথবা জমিতে কোনো ধরনের কাজ করার চেষ্টা করলে অভিযুক্তরা নিজেরা কোন অঘটন ঘটিয়ে তাকে ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া হয়রানী করবে। জমির দখল রক্ষা ও শান্তি রক্ষার সার্থে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সহযোগীতাসহ থানা পুলিশের শরনাপন্ন হয়েছেন।
অভিযুক্ত আবুল হাসেম ও জোলাল উদ্দিন বলেন, মা আমাদেরকে স্বেচ্ছায় মায়ের অংশের জমি বুঝিয়ে দিয়েছে। আমরা মা’র কাছ থেকে জমি নেয়ার জন্য কোনো ধরনের কৌশল অবলম্বন করি নাই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, জমির সম্মুখ অংশ নিয়ে দুই ভাইয়ের সাথে আরেক ভাইয়ের বিরোধ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ছোট ভাই দুই ভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক জমি জবর দখলের একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর বলতে পারব প্রকৃত ঘটনা জানা যাবে।
এনজে
- ১জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ২সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল ১৭ বিজিবি
- ৩বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৫ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৬শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ
- ৭গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ৮জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ৯ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ১০চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৪রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৭‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ১০ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন





পাঠকের মতামত