
জয়পুরহাটের কালাইয়ে খাস জমি ভূমিদস্যুর হাত থেকে উন্মুক্তকরণের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও যুবসমাজের সদস্যরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মাত্রাই ইউপির উলিপুর গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন করা হয়।
এসময় মাত্রাই ইউপির উলিপুর গ্রামের খাম ভূমি উদ্ধার কমিটির প্রধান সমন্বায়ক রেজওয়ান ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাত্রাই ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য বাদশা আলম, উলিপুর গ্রামের খাম ভূমি উদ্ধার কমিটির সদস্য সচিব আলী রেজা, যুব সমাজের সদস্য নাফিস ইকবালসহ অন্যরা।
বক্তারা বলেন, কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের অন্তর্গত ইনক্ষুর মৌজার আরএস খতিয়ান-৪৩৩ এর ১২৩ শতক ও এমআরআর খতিয়ান-১০০ এর ১৩০ শতক খাস সম্পত্তি হিসেবে এলাকাবাসীর কল্যাণে ব্যবহার কথা থাকলে কিছু কতিপয় দখলদার ওই সম্পত্তি অবৈধ দখলদারিত্বে মানুষের কল্যাণে প্রতিবন্ধকতা তৈরি করে আসছেন। প্রকাশ যে, ওই সম্পত্তির মালিকানা আদালতে মামলা হলে মামলাতে তা দেবোত্তর/খাস হিসেবে রায় হয়। এদিকে, কালাই উপজেলা পরিষদের বরাদ্দক্রমে উলিপুর গ্রামের ছাত্র/যুবসমাজ সম্পত্তির কিছু অংশের উন্নতি সাধন করেছেন। এছাড়াও সরকারিভাবে ব্যবহৃত মাত্র ৭ শতক রাস্তা ছাড়া অবশিষ্ট সম্পত্তি ওই গ্রামের গাজিউল ইসলাম গং চাতাল ও বসতবাড়ি নির্মাণ করে দখল করে রেখেছে।
অবৈধ স্থাপনা তুলে দিয়ে দেবোত্তর বা খাস সম্পত্তি গ্রামের শিক্ষার্থী ও যুবসমাজের খেলাধুলার মাঠসহ জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। ওই দেবোত্তর বা খাস সম্পত্তি দখলদার গাজিউল ইসলাম গং তাদের নানা রকম হুমকি-ধুমকি দিয়ে আসছেন বলে জানান তারা।
মানববন্ধন কর্মসূচির শেষে উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) ইফতেকার রহমান এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও যুবসমাজরা।
এমপি
- ১সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ২দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ৩রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ৪সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৫শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৬ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৯চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ১০শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৮আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ





পাঠকের মতামত