
জাতিসংঘের ‘ওয়েস্ট ওয়াইজ সিটিজ গ্লোবাল চাম্পিয়ন’ পুরস্কার জিতেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান। সুস্থ পরিবেশ গড়ার প্রচেষ্টা হিসেবে জাতিসংঘের সংস্থাটি (ইউএন হ্যাবিট্যাট) তাকে এই পুরস্কারে ভূষিত করেছে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, বুধবার রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে জাতিসংঘের মানব বসতি কর্মসূচির নির্বাহী পরিচালক মাইমুনাহ মোহাম্মদ শরীফ তার হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে ইউএন হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক এমিনি এরদোগানের নেওয়া ‘সুস্থ পরিবেশ এবং জিরো বর্জ্য’ পদক্ষেপের প্রশংসা করেন। বিশ্ব বর্জ্য সংকট মোকাবেলায় নেওয়া এই উদ্যোগে ইতোমধ্যে বিশ্বের ২০০টি শহরে ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি।
তুরস্কের ফার্স্ট লেডিকে ‘ওয়েস্ট ওয়াইজ সিটিজ গ্লোবাল চাম্পিয়ন’ পুরস্কার প্রদান করতে পেরে জাতিসংঘের এই কর্মকর্তা আনন্দিত উল্লেখ করে, অনুপ্রেরণাদায়ী উদ্যোগ এবং বৈশ্বিক নেতৃত্বের জন্য এমিন এরদোগানকে ধন্যবাদ প্রদান করেন।
পুরস্কার গ্রহণের পর তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান বলেন, সবুজ পরিবেশ গড়তে তুরস্ক এবং ইউএন হ্যাবিট্যাট পরস্পরকে দৃঢ়ভাবে সহযোগিতা করবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি বর্জ্য সচেতন শহর প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে তাৎপর্যরপূর্ণভাবে অবদান রাখবে।
তুরস্কের তরুণদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছেন উল্লেখ করে এমিনি এরদোগান বলেন, পরিবেশের মতো বিষয়ে তুরস্কের তরুণদের সংবেদনশীলতা আগামীর শুভদিনের অগ্রদূত হিসেবে কাজ করবে। বর্তমান প্রজন্মই জলবায়ু সংকট লাঘব করতে পারবে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে পরিবেশ কর্মীরা পরিবেশ নিয়ে তাদের ভবিষ্যত প্রত্যাশা এমিন এরদোগানোর সঙ্গে শেয়ার করেন। তাদের প্রত্যাশা এবং দাবি নোট করে তারা ফার্স্ট লেডি ও জাতিসংঘের কর্মকর্তার কাছে দেন।
কর্মসূচি শেষে এমিন এরদোগান, জাতিসংঘঠ কর্মকর্তা শরীফ এবং তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণদের সঙ্গে আলোচনায় অংশ নেন।
- ১স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ২সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৩চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৪জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৫৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৬এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৭প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৮সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ৯বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ১০বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ১০স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত