প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪ ৯:০৪ পিএম

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সরেজমিন দেখা গেছে, হাইকোর্ট থেকে পল্টনের দিকে যাওয়ার পথে সচিবালয় এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে বাস দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি। আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

পথচারীরা জানান, কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাসে আগুন দেওয়া হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: স্বাস্থ্য সচিব ও আইজিপিসহ ৮ জনকে আইনি নোটিশ

​রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের ‘অস্বাভাবিক’ মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য সচিব ও পুলিশের ...

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...