
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাল্টপাল্টি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দিনব্যাপী এ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে আতঙ্কে রয়েছে নেতাকর্মীসহ সাধারণ মানুষ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার এ কর্মসূচি ঘোষণা করেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস। পরদিন বৃহস্পতিবার একই স্থানে ও একই সময়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করেন স্থানীয় এমপি ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল।
উপজেলা আ’লীগের নেতা শাহাদত হোসেনসহ অনেক নেতাকর্মী সাংবাদিকদের জানান, দলের সভাপতি এমপি আব্দুল মমিন মন্ডল সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাসের সঙ্গে কথা বলেন না। বেশিরভাগ কর্মসূচিতে এমপি উপস্থিত থাকেন না এবং সাধারণ সম্পাদক নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করেই কর্মসূচী আহ্বান করেন। দলীয় কার্যালয়ে বসে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে এ কর্মসূচির ঘোষণা করেন আশানূর বিশ্বাস। পরদিন এমপি তার অনুসারীদের নিয়ে বসে এই পাল্টা কর্মসূচি ঘোষণা করেন। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস বলেন, উপজেলা আ’লীগের সভাপতি মমিন মন্ডল এমপি আমার সাথে কোন কথাবার্তা বলেন না এবং কর্মসূচিতেও তিনি উপস্থিত থাকেন না। যে কারণে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচীতেই তিনি অংশগ্রহণ করেননি। এ কারণে জাতীয় শোক দিবস উপলক্ষে সিনিয়র নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলের নেতারা অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে প্রধান অতিথি করার প্রস্তাব করেন। সভাপতির জায়গায় ব্যানারে আব্দুল মমিন মন্ডল এমপির নামও রাখার সিদ্ধান্ত হয়।
কিন্তু লতিফ বিশ্বাসের নাম দেখে এমপি এই পাল্টা কর্মসূচি ডেকেছেন। এ বিষয়ে এমপির ব্যক্তিগত সহকারী সেলিম সরকার জানান, সাধারণ সম্পাদক আশানূর বিশ্বাস সভাপতির সঙ্গে কথা না বলে একক সিদ্ধান্তে কর্মসূচি ঘোষণা করেছেন। দলের এমপি থাকতে জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রীকে প্রধান অতিথি করতে পারেন না। এজন্য এমপি সাহেব ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতি সভা করে এ কর্মসূচি ঘোষণা করেছেন। বেলকুচি থানার ওসি খায়রুল বাশার বলেন, ১৫ আগস্টের কর্মসূচি দলীয় বিষয়।
এ বিষয়ে কোন মন্তব্য করার এখতিয়ার নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা কেয়া বলেন, এ ঘটনায় পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত