
জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আজ (১ এপ্রিল) শুরু হয়েছে। একাদশ জাতীয় সংসদের ১২তম এই অধিবেশন বেলা ১১টায় শুরু হয়। করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এটি মাত্র ৩ কার্যদিবস চলতে পারে বলে জানা গেছে।
সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংক্ষিপ্ত এই অধিবেশন চলবে এ মাসের ১, ৩ ও ৪ এপ্রিল। বরাবরের মতো এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে যোগ দেয়া সংসদ সদস্যদের করোনা টেস্ট করতে হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদে প্রবেশ করতে হয়েছে।
এই সংসদ অধিবেশন নির্বিঘ্ন করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩১ মার্চ রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্র, বিস্ফোরকদ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে যেসব এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকার কথা বলা হয়েছে সেগুলো হলো- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া স্মরণীর সংযোগস্থল থেকে পুরাতন নরম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্বপ্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিমপ্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত রাস্তা ও সব গলিপথ।
একাদশ জাতীয় সংসদের ১২তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। চলমান করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে অধিবেশন কভার করতেও সংসদে ঢুকতে পারবেন না সাংবাদিকরা। অধিবেশন চলার সময় ছাড়া অন্য যেকোনো সময় সেখানে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই।
প্রসঙ্গত, করোনাকালীন অধিবেশনগুলোতে বিশেষ দিন ছাড়া সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। এর আগে সংসদের একাদশ ও শীতকালীন অধিবেশন ১৮ জানুয়ারি শুরু হয়েছিল। এটি শেষ হয় ২ ফেব্রুয়ারি। এই অধিবেশনের কার্যদিবস ছিল ১২টি। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসতে হয়।
- ১জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ২বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৩টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৪বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৫ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৬স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৭আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৮পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৯মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১০ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত