
গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আমীর ড. জাহাঙ্গীর আলম বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিগত সময়ে যে উন্নয়নের নামে হরিলুট হয়েছে এটা বন্ধ হবে এবং প্রকৃত উন্নয়নই হবে। জনগণের অধিকার মর্যাদার সাথে জনগণ ফিরে পাবে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সহকারী রিটার্নিং অফিসার এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদের হাতে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. জাহাঙ্গীর আলম বলেন, দেশে আধিপত্যবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যকে ধারণ করে এদেশে সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের মুক্তির জন্য ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাবে বাংলাদেশ জামায়াত ইসলাম।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি জাতি এ ব্যাপারে ঐক্যবদ্ধ আছে। বাংলাদেশের যে কোন সময়ের চেয়ে একটি শক্তিশালী জোট নিয়ে আমরা আগামী দিনে সামনে আগাবো। স্বাধীনতার পরে যারা এ দেশ শাসন করেছে তারা দুর্ণীতিমুক্ত কোন প্রশাসন এবং দেশ উপহার দিতে পারে নাই। প্রত্যেকটি দলেই দেখা গেছে তারা বিভিন্ন সময় চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজে লিপ্ত ছিল।
ড. জাহাঙ্গীর আলম আরও বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় না গেলেও ক্ষমতার অংশীদার ছিল। এদেশের রাজনীতির অঙ্গনে বাংলাদেশ জামায়াত ইসলামের ইতিহাসে কোথাও চাঁদাবাজি, দখলবাজির কোন ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। সন্ত্রাসের ইতিহাস জামায়াতে ইসলামীতে নেই। এদেশের মানুষ সুখী সমৃদ্ধিতে থাকতে চায়। সন্ত্রাস, দখলবাজমুক্ত, সুন্দর একটি মানবিক দেশ চায় তারা। সেজন্যই এদেশের জনগণ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বেছে নিবে।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শ্রীপুর উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি ডা: জসিম উদ্দিন, শ্রীপুর উপজেলা জামায়াত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীপুর উপজেলা সভাপতি আবু রায়হান মেজবাহ, শ্রীপুর উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রহমানীসহ ১০ দলীয় জোটের প্রতিনিধিবৃন্দ।
বিএইচ
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত