প্রকাশিত: জুলাই ৩১, ২০২২ ১:১৫ পিএম

ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে প্রতিপক্ষের হামলায় জানিক হোসেন (৪৮) নামে একজন খুন হয়েছেন। তিনি ওই গ্রামের ইবাদত হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার (৩০ জুলাই) রাতে প্রতিপক্ষরা উপর্যুপরি কুপিয়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। মুমূর্ষ অবস্থায় প্রথম তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটার দিকে তিনি মারা যায়। নিহত জানিক গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইসার টিপুর সমর্থক ও হত্যা মামলার আসামি।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও দলাদলি ঘটনার জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে। তথ্য নিয়ে জানা গেছে নিহত জানিক হোসেন কিছুদিন আগে হত্যা মামলায় জামিন পেয়ে বাড়ি আসেন। নিহতের স্বজনরা জানায়,বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন এর কর্মী সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করেছে। বর্তমানে পুরাতন বাখরবাসহ আশপাশের গ্রামে ভীতি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...