
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের ৪টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলার ৪টি আসনের প্রতিদ্বন্দ্বিতাকারীদের মোট ২১ প্রার্থীর মধ্যে প্রতীক তুলে দেওয়া হয়।প্র তীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা।
প্রতীক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে মো. আসাদুজ্জামান পেয়েছেন ধানের শীষ (বিএনপি) প্রতীক, এএসএম মতিউর রহমান পয়েছেন দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), মতিয়ার রহমান ঈগল (এবি পার্টি), শহিদুল এনাম পল্লব কাঁচি (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী) ও মনিকা আলম পেয়েছেন লাঙ্গল (জাতীয় পার্টি)।
ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে মো. আব্দুল মজিদ পেয়েছেন ধানের শীষ (বিএনপি) প্রতীক, আলী আজম মোহাম্মদ আবু বকর পেয়েছে দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), আসসাদুল ইসলাম মই (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ), আবু তোয়াব কাঁস্তে (সিপিবি), মমতাজুর রহমান- হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ও সওগাতুল ইসলাম পেয়েছেন লাঙ্গল (জাতীয় পার্টি)।
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে মেহেদী হাসান পেয়েছেন ধানের শীষ (বিএনপি) প্রতীক, অধ্যাপক মতিয়ার রহমান পেয়েছেন দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পেয়েছেন হাতপাখা ও সুমন কবির পেয়েছেন ট্রাক (গণঅধিকার পরিষদ) মার্কা।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের ৪টি ইউনিয়ন) আসনে রাশেদ খাঁন পেয়েছেন ধানের শীষ (বিএনপি) প্রতীক, মাওলানা আবু তালেব পেয়েছেন দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন কাপ পিরিচ (স্বতন্ত্র, বিএনপি বিদ্রোহী), আব্দুল জলিল হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), খনিয়া খানম পেয়েছেন উদীয়মান সূর্য (গণফোরাম) ও এমদাদুল ইসলাম বাচ্চু পেয়েছেন লাঙ্গল (জাতীয় পার্টি)।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দের সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ।
বিএইচ
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত