মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নের পশ্চিম সাধুহাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে জোরপূর্বক ...

ঝিনাইদহের শৈলকুপায় ব্রিজের রেলিং ভেঙে একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গতকাল শনিবার আনুমানিক রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে উপজেলার গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে যশোর থেকে একটি ডাল বোঝাই ট্রাক পাবনা যাচ্ছিল। রাত ১টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায় ট্রাকটি।
খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ভোরে মুবারক হোসেন ও সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে।
বিএইচ

পাঠকের মতামত