প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪ ৫:৫৫ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সেনাসদস্যদের জন্য নবনির্মিত ভবন ‘সেনানীড়’ উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে তিনি এ ভবনের উদ্বোধন করেন। পরে সেনাপ্রধান ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং সেনাসদস্য ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে সেনাপ্রধান নব নির্মিত ভবনের সামনে বৃক্ষ রোপন করেন৷

এ সময় ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ভবন নির্মাণের ফলে ঘাটাইল এরিয়ার চাকরিরত সেনাসদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে বলে সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...