প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩ ২:৫৯ পিএম

টাঙ্গাইল জেলায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই প্রকট আকার ধারণ করছে। গত ২৪ ঘন্টায় ১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া।

তিনি জানান, গেল ২৪ ঘন্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭ জন, নাগরপুর উপজেলায় ৪ জন, দেলদুয়ার উপজেলায় ২ জন, সখীপুর উপজেলায় ২ জন এবং মধুপুর উপজেলায় ১ জন। তারা স্থানীয় হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলাতে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার

পাঠকের মতামত

বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় পাবনার বেড়া উপজেলার ৫০টি ...