
টাঙ্গাইল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের ব্যক্তিগত গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রোববার বেলা সাড়ে এগারোটার দিকে শহরের বটতলা এলাকায় ক্ষুব্ধ হয়ে জোয়াহেরুল ইসলামে গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এর আগে ওই এলাকায় আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা ও গুলি চালায় । এ ঘটনায় কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, একই এলাকায় সিএমবি সড়কে রাখা এক সাংবাদিকের মোটরসাইকেলে আগুন দেয় আন্দোলনকারীরা।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে আন্দোলনকারীরা বিভিন্ন জায়গা থেকে এসে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নজরুল সরণি সড়কে জমায়েত হয়। সেখানে হাজার হাজার ছাত্রজনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনটি জনস্রোতে পরিণত হয়েছে। এরপর তারা বেলা সাড়ে ১১টার দিকে রাজপথ দখল করে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে যান। বর্তমানে টাঙ্গাইল শহরের রাজপথ বৈষম্যবিরোধীদের দখলে রয়েছে। তারা শহরের বিভিন্ন জায়গায় গাড়ি, মোটরসাইকেল ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় আগুন দেয়ার ঘটনা ঘটছে।
এ ঘটনায় পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ ও শহরের ভেতরে ছোট যানবাহন সিমিত আকারে চলছে। কর্মসূচি চলাকালে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যাচ্ছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন বলেন, ‘আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। আমরা ধৈর্যের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
এসকে
- ১গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ২জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ৩ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৪চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ৫বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৬বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ৭স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ৮আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৯নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ১০দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৪জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ১০‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী





পাঠকের মতামত