জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬ ৭:৪৩ পিএম

টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে পানিবন্দি ও দুর্ভোগে পড়া ৬০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ সহায়তা বিতরণ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার (১৩ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, ভোজ্যতেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। সীমান্ত এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা লাঘবের লক্ষ্যে এই ত্রাণ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগকালীন এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ব্যাটালিয়ন সূত্র জানায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় সীমান্তবর্তী এলাকার নিম্নআয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। তাদের পাশে দাঁড়াতেই বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিজিবি সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুর্যোগের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...