
দেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৭ হাজার ২৮৭ জন মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৮ হাজার ৯৬০ এবং নারী ৪ লাখ ৯৮ হাজার ৩২৭ জন। এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭ লাখ ২৯ হাজার ১৪৭ জন। এর মধ্যে ৩৫ লাখ ৫২ হাজার ৯৫৭ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৭৬ হাজার ১৯০ জন।
এছাড়া সোমবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৭১ লাখ ৩৩ হাজার ৮৯৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ লাখ ৪০ হাজার ৬৭৮ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। তাদের মধ্যে পুরুষ ৮৯ হাজার ৬১৮ এবং নারী ৫১ হাজার ৬০ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৫৭ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৫২২ এবং নারী ৫ হাজার ৫৩৫ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৫১ জন। তার মধ্যে ঢাকা মহানগরীতে ২ লাখ ১৮ হাজার ২০৬ জন। এখন পর্যন্ত ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৭ লাখ ৭৫ হাজার সাতজন ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ১ হাজার ৮৬৩ জন।
ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭০ হাজার ৮৬৮ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৪ হাজার ৮৯০ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৩৭৭ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৫৯ হাজার ১৫২ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৭১ জন, প্রথম ডোজ ৬ লাখ ৫৫ হাজার ৬২৭ জন।
রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪২ হাজার ৩৩ জন, প্রথম ডোজ ৫ লাখ ৮৮ হাজার ৯৭৭ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭৮ হাজার ২৯১ জন, প্রথম ডোজ ৭ লাখ ২১ হাজার ৬৩৪ জন। এছাড়া বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৬ হাজার ৫২১ জন, প্রথম ডোজ ২ লাখ ৪৬ হাজার ৭৪৭ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭ হাজার ৮৭৫ জন, প্রথম ডোজ ২ লাখ ৯৭ হাজার ১১৩ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।
সূত্র : বাসস
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৯শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ১০চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২





পাঠকের মতামত