প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪ ১০:১৯ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, কেউ যদি পশ্চিমা বেহায়া সভ্যতার কাছ থেকে সমকামিতার এজেন্ডা বাংলাদেশে আমদানি করার পাঁয়তারা করেন, বিনয়ের সঙ্গে বলছি রক্ত দেব, জীবন দেব তবুও ট্রান্সজেন্ডারের নামে বাংলাদেশের মাটিতে সমকামিতা আমদানি করতে দেব না।

বুধবার (২ অক্টোবর) বিকেলে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া পৌর ইদগাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার উদ্যোগে ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষে আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নূরপুরী।

মামুনুল হক বলেন, জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি নাই, শেখ হাসিনা তাদের সেবাদাসী ছিল। সেই হিন্দুত্ববাদী ভারত সরকার আমার দেশের আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করার পাঁয়তারা চালিয়ে ছিল। এদেশের ইসলামপ্রিয় জনতা বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে।

তিনি বলেন, এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিক্যবাদকে চাপিয়ে দেয়ার পাঁয়তারা চালান আমরা তাদের রুখে দিবো।

নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূরের সভাপতিত্বে গণসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমদ, আতাউল্লাহ আমীন, তাফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল প্রমুখ।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...