প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১২:১৪ পিএম

পাবনার চাটমোহর রেলস্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতা শরিফুল ইসলামসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে চাটমোহর রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে বেশকিছু টিকিট, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন অমৃতকুন্ডা গ্রামের মৃত নুরুল ইসলামের তিন ছেলে শরিফুল ইসলাম (৩৮), জাহিদুল ইসলাম (৩৪) ও আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৪৫), আনোয়ার হোসেনের ছেলে আনিসুর রহমান (২৮), পূর্বটিয়ারতলা গ্রামের কালাম শেখের ছেলে হাবিবুর রহমান (২২)।

সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এ সব তথ্য জানান।

র‌্যাব কমান্ডার বলেন, চাটমোহর রেলস্টেশনে দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল একটি চক্র। অভিযোগের ভিত্তিতে সোমবার বিকালে অভিযান চালিয়ে টিকিট কালোবাজারি চক্রের মূলহোতা শরিফুল ইসলামসহ উল্লেখিত ৬ জনকে আটক করে র‌্যাব সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে ভিন্ন ট্রেনের ৩৬টি আসনের টিকিট, ৭টি মোবাইল ফোন ও টিকিট বিক্রির নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের করে আটককৃতদের চাটমোহর থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...