
ঠাকুরগাঁওয়ে মাদকের মামলায় মলিন সিংহ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঠাকুরগাঁও সিনিয়র দায়রা জজ মামুনুর রশিদ এ রায় প্রদান করেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১০ ডিসেম্বর ডিবি পুলিশের এসআই পুস্প রঞ্জন দেবনাথ গোপন সংবাদের ভিত্তিতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দলুয়া বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মলিন সিংহ ও অপর এক ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা এবং অপরজন একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে পুলিশের সামনে দিয়ে যাওয়ার সময় আটক হন। পরে তল্লাশী চালিয়ে মলিন সিংহের কাছ থেকে ৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। মলিন সিংহকে জিজ্ঞাসাবাদে এ ঘটনায় সাথে মো. ফরিদ (৪০) নামে এক ব্যক্তি জড়িত রয়েছে বলে জানায়। পরে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) পুস্প রঞ্জন দেবনাথ বাদী হয়ে উল্লিখিত ২ জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি দায়ের করেন।
মামলার বিচারে আসামি মলিন সিংহের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। আসামি মো. ফরিদ আলীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয় আদালত।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত