
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা আকতার হোসেনকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক (গ্রেড-২) করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের এ কর্মকর্তাকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-২) পদে পদায়ন করা হলো।
আকতার হোসেন ১৯৬৬ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য ক্যাডারের) নবম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৯১ খ্রিষ্টাব্দের ২৬ জানুয়ারি তথ্য অফিসার পদে যোগদান করেন।
২০০৩ খ্রিষ্টাব্দের ৩০ এপ্রিল উপপরিচালক/সিনিয়র তথ্য অফিসার হন। ২০১৩ খ্রিষ্টাব্দের ৫ সেপ্টেম্বর পরিচালক বা উপপ্রধান তথ্য অফিসার হন। ২০১৭ খ্রিষ্টাব্দের ২৯ মার্চ ভাইস চেয়ারম্যান বা সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার হন।
২০২০ খ্রিষ্টাব্দের ২৪ জুন মহাপরিচালক (গ্রেড-৩) এবং ২০২১ খ্রিষ্টাব্দের ৩ জানুয়ারি মহাপরিচালক (গ্রেড-২) পদোন্নতি পান। তিনি ২০২১ খ্রিষ্টাব্দে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে সংযুক্ত ছিলেন।
উল্লেখ্য, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিশেষ প্রকাশনা, প্রামাণ্য ও চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে সরকারের অনুসৃত ও উন্নয়ন কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করা এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
তিনটি নিয়মিত প্রকাশনা-সচিত্র বাংলাদেশ, নবারুণ ও বাংলাদেশ কোয়ার্টারলি এবং অ্যাডহক প্রকাশনার মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ছাড়াও দেশের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ, প্রবন্ধ-নিবন্ধ ও পুস্তক প্রকাশ করা হয়ে থাকে।
বিভিন্ন জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ দিবসে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দৈনন্দিন রাষ্ট্রীয় কর্মকাণ্ড সম্পর্কিত সংবাদচিত্র ও বিশেষ সংবাদচিত্র এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়।
এ অধিদপ্তর সারাদেশ থেকে প্রকাশিত সকল দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক পত্রিকার নামের ছাড়পত্রসহ নিবন্ধন করা ছাড়াও মিডিয়া তালিকাভুক্ত করা এবং পত্রিকার সার্কুলেশন, নিউজপ্রিন্ট কোটা ও বিজ্ঞাপন হার নির্ধারণসহ ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন নিয়মিতভাবে মনিটর করে থাকে।
এএ
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত