
মাগুরা সহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগ নিয়ন্ত্রের দাবিতে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন- গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী এবং সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য প্রদান করেন, গণ কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ এবং যুগ্ম আহ্বায়ক এটিএম আনিসুর রহমান।
বক্তারা বলেন, দেশে প্রতিদিনই ডেঙ্গু পরিস্থিতি খারাপ হচ্ছে। গত বুধবার ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক ১৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৯২ জন। এর আগে কোন বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে এতো মানুষের মৃত্যু হয়নি। এই বছরের সাড়ে ছয় মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৪৬ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ হাজার ৭৯২ জন।
বক্তাগণ বলেন, মাগুরা জেলায় ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। কেবল মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। কিন্তু পৌরসভা, জেলা প্রশাসন, সরকারি হাসপাতালসহ মাগুরার বিভিন্ন দায়িত্বশীল সরকারি প্রতিষ্ঠানগুলো ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলির উপর যে দায়িত্ব ন্যস্ত আছে তা তারা পালন করছেন তেমন কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। মাগুরায় নিয়মিত মশা নিধন অভিযান পরিচালনা এবং ড্রেন পরিষ্কার করা হয় না। নিয়মিত ড্রেন পরিষ্কার করা হয় না। শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলে পানি জমে যায়। নিয়মিত ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়না।
সমাবেশে সারাদেশে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা সেবা নিশ্চিত করণ, নিয়মিত মশা নিধন অভিযান পরিচালনা, ড্রেন পরিষ্কার ও রাস্তাঘাট আবর্জনামুক্ত রাখার ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসন, নদী দূষণ ও দখলমুক্ত করার দাবি জানান।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত