
ঢাকাস্থ লালমোহন থানা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মহিউদ্দিন মাহিকে আহবায়ক এবং কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মনিরুল ইসলামকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক জাতীয় সংসদের স্পিকার মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের নির্দেশে এ কমিটির অনুমোদন করেন ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এম.এ রহমান ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শান্ত।
আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা যায়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান তন্ময় ও সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী আল-আমিন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ সোহাগ, ঢাকা কলেজের শিক্ষার্থী আবির হোসেন অপু।
ছাত্র ফোরামের নবনির্বাচিত আহবায়ক মহিউদ্দিন মাহি বলেন, বিগত সময়ের মতো লালমোহন থেকে ঢাকায় পড়াশোনা করতে আসা শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা সহযোগিতা করব। কোনো মুমূর্ষু রোগীর ব্লাডের প্রয়োজন হলে ইতঃপূর্বের ন্যায় আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব। এছাড়াও যেকোনো মানবিক কাজে ছাত্র ফোরামের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মহিউদ্দিন মাহি আরও বলেন, ছাত্র ফোরামের প্রধান পৃষ্ঠপোষক জাতীয় সংসদের স্পিকার মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম নিজে মানবিক, তিনি আমাদেরকেও মানবিক কাজে সহযোগিতা করার জন্য উৎসাহ দিয়ে থাকেন। তাঁর সহযোগিতায় ছাত্র ফোরাম সব সময় মানবকল্যাণে কাজ করে আসছে, সামনের দিকেও আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত