প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২ ১২:৫৫ পিএম

ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পোষাক তৈরির কারখানা গ্রাফিক্স টেক্সটাইলস লিমিটেডের’এর নিজস্ব বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে কেউ নিহত না হলেও কমপক্ষে ৫১ জন পোষাক শ্রমিক গুরুতর আহত হয়েছে। চালকের অবস্থা আশংকাজনক।

আজ সকাল পৌনে আটটায় মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর উপজেলার গ্রাফিক্স টেক্সটাইলস লিমিটেডের পোশাক শ্রমিকদের বাস স্বপ্ন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান এর মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩২ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়াও বাসের চালকের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মোঃ জুলহাস উদ্দিন।

 

 

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...