
বিএনপি তলানির দিকে যাচ্ছে। আসন্ন সংসদ নির্বাচনে দলটি ১০০টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
জামায়াত-বিএনপিকে ভণ্ডামি না করার পরামর্শ দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। সবগুলো আসনে জয়ের জন্য আমরা চেষ্টা করব। কিন্তু ইট কামস টু দ্য প্র্যাক্টিক্যাল, আমরা বলেছিলাম যে আমাদের ১৫০টা আসন উইন করার এবং একদম কনফার্ম, এরকম জিতার মতো সিচুয়েশনে আছে। কিন্তু ৩০০ আসনে জয়ের জন্যই লড়ব ইনশাআল্লাহ।
তাহলে বিএনপি কয়টা পাবে, জামায়াত কয়টা পাবে– এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি কয়টা পাবে, জামায়াত কয়টা পাবে ওটা তো আমি বলতে পারব না। যারা ভোট দেবেন তারা ডিসাইড করতে পারবেন। আমাদের জায়গা থেকে অ্যাসেসমেন্ট, এটা দেখেন যে বিএনপিও অনেকগুলো ডাটা সার্ভে করেছে। জামায়াত অনেকগুলো করেছে। কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম, বিএনপির পঞ্চাশ, একশ আসনের উপরে যাবে না। কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন, তলানিতে যাচ্ছে।
সংসদে আপনারা কী তবে সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি রেশিওতে সংখ্যাগরিষ্ঠতা আসে, সেখানে তো সংখ্যাগরিষ্ঠ হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে উচ্চকক্ষে, পিআর রয়েছে, ওই ক্যালকুলেশনটা আপনাকে অ্যাড করতে হবে।
- ১এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা
- ৪মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
- ৫উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৬রংপুরে ডিএক্সএন মেগা সিজলার প্রোগ্রাম অনুষ্ঠিত
- ৭কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল ১৭ বিজিবি
- ১০বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত