
তাজমহলের ‘আসল ইতিহাস’ জানতে চেয়ে ভারতের উত্তরপ্রদেশের বিজেপি নেতার জনস্বার্থ মামলা দায়েরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানাল এলাহাবাদ হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানিপর্বে আবেদনকারী পক্ষের আইনজীবীকে দুই বিচারপতির বেঞ্চ ভর্ৎসনা করে বলেছে, এভাবে জনস্বার্থ মামলাকে উপহাসের বিষয়ে পরিণত করা চেষ্টা করবেন না। তাজমহলের বন্ধ থাকা ২২টি ঘর খুলে দেখার আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
অযোধ্যা জেলার ‘মিডিয়া ইনচার্জ’ রজনীশ সিংহ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর তত্ত্বাবধানে তাজমহলের ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবিতে এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। পাশাপাশি তাজমহলের অন্দরে দীর্ঘ দিন ধরে ২২টি ঘর বন্ধ রয়েছে দাবি করে, এএসআইয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে সেগুলো খোলারও দাবি জানান তিনি। এমন দাবি প্রসঙ্গে দুই বিচারপতির বেঞ্চের প্রতিক্রিয়া— ‘এরপর তো আগামীকাল আপনারা আমাদের চেম্বার খুলে কী আছে দেখার অনুমতি চাইবেন!’
হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, ‘তেজো মহালয়’ নামে একটি শিব মন্দিরের ওপরে তাজমহল গড়া হয়েছে। যদিও বৃহস্পতিবার আদালতে রজনীশের আইনজীবী জানান, তাজমহলের জমিতে মন্দির নির্মাণ করা তাদের উদ্দেশ্য নয়। প্রকৃত ইতিহাস জনসাধারণের সামনে তুলে ধরতেই ওই জনস্বার্থ মামলা। যদিও সেই যুক্তি মানতে চায়নি এলাহাবাদ হাইকোর্ট।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত