প্রকাশিত: জানুয়ারী ৩১, ২০২৪ ১২:১৭ পিএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

বুধবার (৩১ জানুয়ারি) এই রায় ঘোষণা করেন ইসলামাবাদের অ্যাকাউন্টিবিলিটি কোর্ট।

একই সঙ্গে আদালত ইমরান খানকে অভ্যন্তরীণ রাজনীতিতে ১০ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছেন। পাশাপাশি এই দম্পতিকে ১.৫৭৩ বিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা করেছেন।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে এমন রায় দেওয়া হল। যদিও বিভিন্ন বাধা এবং প্রতীক না পাওয়া উপেক্ষা করে ইমরান খানের দল জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে।

এর আগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের (সাইফার) মামলায় ইমরান খান এবং তার দল পিটিআইয়ের সহ-সভাপতি শাহ মেহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেন পাকিস্তানের একটি বিশেষ আদালত।

সূত্র: ডন, জিও টিভি, আল জাজিরা

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

জয়সওয়াল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব পর্যবেক্ষণ করছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর রণধীর জয়সওয়াল বলেছেন, চীন থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাব্য ...

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) ইস্যুতে ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ...

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে স্থানীয় রোববার সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো বিস্ফোরণে ...