
ত্রিপুরায় পৌর নির্বাচনে প্রচারণায় নেমে হামলার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যসভার সংসদ সদস্য ও তৃণমূল কংগ্রেস নেত্রী সুষ্মিতা দেব। তার দাবি, বিজেপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) ‘দিদির দূত’ কর্মসূচির শুরুতেই ত্রিপুরার আমতলিতে তৃণমূল কংগ্রেস নেত্রীর ওপর এ হামলার ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ত্রিপুরার আমতলিতে পৌর নির্বাচনের প্রচারণায় নেমেছিলেন সুষ্মিতা দেব। তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নারী নেত্রীরা। কয়েকজন আইপ্যাক টিমের সদস্যও সেখানে ছিলেন। তাদের সঙ্গে কথা বলছিলেন সুস্মিতা দেব। তখন বেশ কয়েকজন এসে গাড়ি ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা।
এদিকে, হামলার ঘটনার পর থানায় লিখিত অভিযোগ করেছেন সুষ্মিত দেব। সেখানে তিনি উল্লেখ করেছেন, দুপুর ১টার দিকে বিজেপির কর্মীরা তাদের গাড়িবহরে হামলা করে। ভোটের প্রচারণায় নামা নারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং গাড়ি ভাঙচুর করে তারা। এছাড়া তৃণমূল কংগ্রেস নেত্রীদের কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।
অন্যদিকে ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক টুইট বার্তায় বলা হয়, ‘ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের ওপর নির্মম আক্রমণ করেছে বিজেপির নেতাকর্মীরা। তারা বিপ্লব দেবের গুণ্ডা। বিজেপির গুণ্ডামিতে গোটা রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।’
- ১হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ২সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৩১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৪দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৫জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৬বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৯সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১০দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৯চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ১০শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান





পাঠকের মতামত