প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১ ৪:২৪ পিএম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শেফার্ড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৮১ বারে ৩১ লাখ ৪৮ হাজার ২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৫৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা কাট্টালি টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ৯০৫ বারে ২৬ লাখ ৩৪ হাজার ৩৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৮০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আমান ফিডের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৭৩শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯০৫ বারে ১৪ লাখ ৭৫ হাজার ৫৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ৭.০৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৭৭ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৬.১৬ শতাংশ, জেমিনি সী ফুডের ৫.৭০ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৬১ শতাংশ, এসিআইয়ের ৫.০৬ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৪.৯৯ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দর পতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বেক্সিমকো লিমিটেড। ...

লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড। ...

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে ...