প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২ ৯:১৮ পিএম

রংপুর-বদরগঞ্জ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ হোসেন নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের পার্কেরমাথা বাজারে সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল ফরহাদ দিনাজপুর জেলার জালালপুর ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে। তিনি রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় কর্তব্যরত ছিলেন। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, পার্কেরমাথা বাজারে কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন ঘটনাস্থলে মারা যান। অপর মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার কওে রাতে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শেয়ার

পাঠকের মতামত

৫৫৬ কোটি টাকায় নির্মিত ২২০ আশ্রয়কেন্দ্রের কোনোটিই শতভাগ উপযোগী নয়

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নির্মিত ...

বাগেরহাটে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সম্পৃক্ততা ...