প্রকাশিত: মে ৩১, ২০২০ ৮:৪৭ এএম

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২,৫৪৫। এদিনে মৃত্যু হয়েছে ৪০ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৪০৬ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।

রবিবার(৩১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল শনিবার(৩০ মে) দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৬৪ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের।

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...