ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬ ৯:৩৪ পিএম , আপডেট: এপ্রিল ২৭, ২০২৬ ৯:৩৫ পিএম

মাঠপর্যায়ে আর্থিক ব্যবস্থাপনা সহজ, স্বচ্ছ ও নিরাপদ করতে এবং তাৎক্ষণিকভাবে সহায়তা পাঠাতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সঙ্গে একটি চুক্তি করেছে বিকাশ।

সম্প্রতি ঢাকায় এফএও বাংলাদেশের কান্ট্রি অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির ফলে এফএও’র সুবিধাভোগীরা তাদের বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে সহায়তা পেয়ে যাবেন, যা তারা জরুরিসহ দৈনন্দিন প্রয়োজনে কাজে লাগাতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফএও-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াকুন শি, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ দিয়া স্যানো, অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভ (অ্যাডমিনিস্ট্রেশন) একরামুল হক এবং বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অফ বিজনেস সেলস মাশরুর চৌধুরী, বিজনেস সেলস বিভাগের ভিপি (মাইক্রো ফাইন্যান্স পেমেন্ট) নোভেরা আয়েশা জামান।

এই চুক্তির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক, জেলে, খামারি ও দিনমজুরসহ যেকোনো জনগোষ্ঠীর কাছে শর্তহীন আর্থিক সহায়তা পৌঁছে দিতে বিকাশ-এর ‘ডিসবার্সমেন্ট সল্যুশন’ ব্যবহার করবে এফএও।

প্রাকৃতিক দুর্যোগ যেকোনো সময় ঘটতে পারে বিবেচনায় সাপ্তাহিক বা যেকোনো ছুটির দিনেও তাৎক্ষণিকভাবে বিকাশ-এর এই সেবার মাধ্যমে অর্থ বিতরণ করতে সক্ষম হবে এফএও। এই তাৎক্ষণিক সহায়তা ক্ষতিগ্রস্তদের জরুরি প্রয়োজন মেটাতে এবং দ্রুত ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

পাশাপাশি, এফএও ‘ক্যাশ-ফর-ওয়ার্ক (সিএফডাব্লিউ)’ বা ‘কাজের বিনিময়ে অর্থ’ কর্মসূচিতেও বিকাশ-এর ‘ডিসবার্সমেন্ট সল্যুশন’ ব্যবহৃত হবে।

এই কর্মসূচির আওতায় কৃষি, খাদ্য নিরাপত্তা এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় স্বল্পমেয়াদি কাজ করা প্রান্তিক ও ঝুঁকিতে থাকা মানুষেরা তাদের মজুরি সরাসরি নিজেদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির “অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬” হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের ...

ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ...

পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়িত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) চালু করেছে ব্র্যাক ...