
মাগুরায় শিশু আছিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিসহ সারাদেশে সংঘটিত ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
রোববার (৯ মার্চ) রাত পৌনে দুইটায় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে মিছিল বের করেন। তারা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাত পৌনে তিনটায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভে শিক্ষার্থীদের ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘তুমি কে-আমি কে, আছিয়া-আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘হলে হলে খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘চব্বিশের বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’— ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভে অংশ নেওয়া রসায়ন বিভাগের শিক্ষার্থী শামসুজ্জামান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যে স্বপ্ন নিয়ে জনগণ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হয়েছে। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার বড় উদাহরণ।
তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আমরা আবারও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করব এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলব।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, সারাদেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। পরশু মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে, গাজীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকেও নির্মম নির্যাতন করা হয়েছে। এসব ঘটনার দ্রুত বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির দায় সরকারকে নিতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে ছাত্রসমাজ নতুন করে আন্দোলন গড়ে তুলবে।
বিএইচ
- ১সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল ১৭ বিজিবি
- ২বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
- ৩হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ
- ৬গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ৭জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ৮ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৯চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ১০বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৪রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৭‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ১০শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত