
ধর্মীয় উন্মাদনার জেরে ধ্বংস হওয়া মন্দির নির্মাণ করতে অনুদান দিচ্ছে পাকিস্তান সরকার। পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশে ধর্মীয় উন্মাদনায় ধ্বংস হওয়া মন্দির নির্মাণ করে দেওয়ার কথা শনিবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
বুধবার খাইবার পাখতুনখোওয়া প্রদেশের কারাক জেলার একটি মন্দিরে হামলা চালায় স্থানীয় কিছু মুসলমান। এ ঘটনায় উসকানি দেয়ার অভিযোগে স্থানীয় এক ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ৪৫ জনকে।
শুক্রবার খাইবারের প্রাদেশিক তথ্যমন্ত্রী কামরান বানগাস বলেন, ‘হামলায় যে ক্ষতি হয়েছে তাতে আমরা ব্যথিত।’
তিনি জানান, মন্দিরটি পুনর্নির্মাণে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। অতিসত্বর মন্দিরের নির্মাণ কাজ শুরু হবে। এর জন্য প্রয়োজনীয় নিরাপত্তাও দেবে সরকার।
১৯৯৭ সালে মন্দিরটিকে আরও একবার গুঁড়িয়ে দেয়া হয়েছিল। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে এর সংস্কার কাজ চলছিল।
পাকিস্তানে প্রায় ৮০ লাখ হিন্দু রয়েছেন। এদের বেশিরভাগই বাস করেন সিন্ধু প্রদেশে।
পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুরা প্রায়ই নিপীড়নের শিকার হন। দেশটির মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী।
বাণিজ্য প্রতিদিন/এম জি
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত