
নওগাঁ শহরের তিনটি গোডাউনে অভিযান চালিয়ে ৭৫৩ লিটার মজুদ রাখা বিভিন্ন ব্র্যান্ডের বোতল জাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এসময় ওই তিন গোডাউনের মালিককে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরের পর শহরের গোস্তহাটি ও আটা পট্টির আজাদ স্টোর, রণজিৎ পাল স্টোর ও কিরন ট্রেডার্সের গোডাউনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয় এই অভিযান চালায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন-দুপুরে শহরের গোস্তহাটির মোড় ও আটাপট্রি এলাকায় অভিযান চালানো হয়। এসময় আমাদের কাছে তথ্য ছিল এসব গোডাউনে তেল মজুদ রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে আজাদ স্টোরের গোডাউন থেকে ৩০ লিটার, রনজিত পালের গোডাউন থেকে ২৫২ লিটার ও কিরন ট্রেডাসের গোডাউন থেকে ৪৭১ লিটার বিভিন্ন ব্রান্ডের বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়।
তিনি আরও বলেন- আগের দামে কেনা এসব তেল বর্তমান বাজার দরে বিক্রির অপচেষ্টা করেছিলেন দোকানের মালিকরা। আমরা অভিযান চালিয়ে ওই তিন গোডাউন থেকে সব তেল জব্দ করেছি এবং তেল মজুদ রাখার অপরাধে আজাদ স্টোরের মালিক আবুল কালাম আজাদকে ১০ হাজার টাকা, রণজিৎ পাল স্টোরের মালিক রণজিৎ পালকে ২৫ হাজার টাকা ও কিরন ট্রেডার্সের মালিক সৈকত পালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত তেল ভোক্তার মাঝে তাৎক্ষনিক বোতলের গায়ে লেখা মূল্যে বিক্রয় করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শামসুল হকসহ নওগাঁ সদর মডেল থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।#
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত