
নড়াইলে ছুরিকাঘাতে স্বাগতম বৈরাগী (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্বকাপ খেলা দেখার জন্য বন্ধুরা সমাবেত হলে সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বাগতম বৈরাগী ওই গ্রামের খোকন বৈরাগীর ছোট ছেলে। নিহত যুবক পেশায় পারিবারিকভাবে হিন্দু ধর্মীয় গানের শিল্পী (কীর্তন শিল্পী)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালি পূজায়য় প্রতিমা বিসর্জনে যাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের দুই বন্ধু স্বাগতম বৈরাগী ও পিন্টু বিশ্বাসের মধ্যে আগে থেকে মনোমালিন্য ছিল। শুক্রবার রাতে ব্রাজিলের খেলা দেখার উদ্দেশে গ্রামের বন্ধু মহল পিকনিকের আয়োজন করে। সেখানে তারা দুজনই উপস্থিত ছিলেন। রাত ১০টার পর সবাই মিলে খাওয়া শেষ করে ব্রাজিলের খেলা শুরুর আগে সময় কাটানোর জন্য তারা তাস খেলতে শুরু করেন। তাস খেলা নিয়ে স্বাগতম ও তার বন্ধু পিন্টুর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এই ঘটনার পর পিন্টু তার বাড়িতে চলে যান। পরে অন্য বন্ধুরা বিষয়টি মিমাংসার জন্য পিন্টুকে আবার ডেকে আনেন। গ্রামের গোবিন্দর মুদি দোকানের দক্ষিণ পাশে সবাই একত্রিত হন। কথা কাটাকাটির এক পর্যায়ে পিন্টু পেছন থেকে চাকু দিয়ে অতর্কিত তার বন্ধু স্বাগতমের শরীরে ও ঘাড়ে আঘাত করে।
এসময় স্থানীয় লোকজন ও অন্য বন্ধুরা আহত স্বাগতমকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শরীফ সোহেল বলেন, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসাপাতালে পৌঁছানোর আগেই স্বাগতমের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ড খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে স্বাগতম বৈরাগীর শরীরে ও ঘাড়ে আঘাতের চিহ্ন দৃশ্যমান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে খেলা ব্যতীত এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ আছে কিনা। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত