প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪ ১১:২২ এএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় যশোর-কালনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার মাইটকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামীম শেখ, রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস ও জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা এবং একই গ্রামের হবিবার শেখের ছেলে কুইন শেখ আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল তার দাদির মরদেহ দাফনের জন্য শামীম, জিয়া ও কুইনকে নিয়ে স্থানীয় আমতলা জামে মসজিদ থেকে খাটিয়া নিয়ে বাড়ি যাচ্ছিলেন। মাইটকুমড়া এলাকায় রাস্তা পারপারের সময় লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক খাটিয়াসহ তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রাসেল, শামিম ও জিয়া। গুরুতর আহত হন কুইন। স্থানীয়রা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।

লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...