প্রকাশিত: জানুয়ারী ২, ২০২৩ ১২:৩৪ পিএম

নড়াইলে ড্রেজার দুর্ঘটনায় জিহাদ নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। নড়াইল জেলার কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বারইপাড়া ঘাটে ড্রেজার দুর্ঘটনায় জিহাদ সরদার এর মৃত্যু হয়।রোববার (১ জানুয়ারি) বিকেলে কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বারইপাড়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ সরদার উপজেলার বিঞ্চনপুর গ্রামের হাসান সরদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জিহাদ বালি শ্রমিকের কাজ করতো। রোববার বিকেলের দিকে বালি আনলোড করার সময় ইঞ্জিনের ফিতা ছিড়ে জিহাদের শরীরে লাগে। এসময় সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...