প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২ ৭:৪২ পিএম
নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (১৭ ডিসেম্বর)  জেলা পুলিশের উদ্যোগে নড়াইল পুলিশ লাইনস্ ড্রিলশেডে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।
অনুষ্ঠানের শুরুতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদান ও অভিনন্দন জানানো হয়।
পুলিশ সুপার এ সময় মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের প্রথম সশস্ত্র প্রতিরোধ, গেরিলা যুদ্ধ এবং পাকিস্তানী সেনাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলাসহ মুক্তিযুদ্ধে তাদের অবদান, আত্মত্যাগ ও ভূমিকার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার

পাঠকের মতামত

মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ...

আদালত অবমাননা ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় তার বিরুদ্ধে ...