ডেস্ক নিউজ
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫ ১১:১৭ এএম

নড়াইল প্রতিনিধি

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিগুলোর কার্যক্রম পুনর্বহাল করায় নড়াইলে অর্ধশতাধিক মোটরবাইক নিয়ে শোডাউন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (৩ নভেম্বর) নড়াইল পৌরসভার চৌরাস্তা থেকে পুরাতন বাস টার্মিনাল হয়ে রূপগঞ্জ প্রেসক্লাব এলাকায় গিয়ে শেষ হয় এ শোডাউন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাফায়াত উল্লাহ। তিনি বলেন, জুলাইকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাবে। ফ্যাসিবাদী প্রথার বিলোপ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। কমিটি পুনর্বহাল করায় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা কাজ করছে। নব উদ্যামে সংগঠন গোছানোর কাজ শুরু করেছি আমরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. তুহিন মোল্যা, যুগ্ম সদস্য সচিব মো. আমিরুল ইসলাম রানা, মো. শুভ মোল্যা, সদর উপজেলার আহ্বায়ক মো: রাশেদুল ইসলাম মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল আহম্মেদ, সদস্য সচিব আশিকুর রহমান দীপু, সংগঠক সাহারুল আলম, মুখপাত্র ফারহান মুমিন প্রমুখ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ...

মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ...