
নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন করায় শতাধিক মোটরবাইক নিয়ে শোডাউন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় নড়াইল সদরের মালিবাগ মোড় থেকে চিত্রাসেতু হয়ে শোডাউনটি শহরে প্রবেশ করে। পরে পৌরসভার পুরাতন বাস টার্মিনাল, রূপগঞ্জ বাসস্ট্যান্ড হয়ে গোচর মোড় প্রদক্ষিণ করে শহরের রেলস্টেশনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ মিনহাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম রানা, আহত জুলাইযোদ্ধা মাসুম বিল্লাহ ও সাগর শেখ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মোঃ তুহিন মোল্যা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফায়াত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব আকাশ শেখ, শাহারুল আলম ও মোঃ নাঈম সিকদার, দপ্তর সেল সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, বৈষম্যবিরোধী নেতা মোঃ তাফহিম, জেলা সংগঠক ইমরান মাহমুদুল, সাদাব আলম, মোঃ মামুন শেখ, মোঃ মুমিনুল ইসলাম, আব্দুল কাদের মোল্যা, আরিফুল হাসান রাব্বি, রুবেল, নয়ন শেখ, আহসান হাবিব, সৈয়দ তাহরিম মোর্শেদ ফারহান, রাজিব শিকদার, ইরফানুল বারী উজ্জ্বল, নুর মোহাম্মদ, রাহুল ইসলাম প্রমুখ।
বক্তব্যে সংগঠনটির আহ্বায়ক মোঃ মিনহাজুল ইসলাম বলেন, নড়াইলে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের রাজত্ব কায়েম হতে দেয়া হবেনা। রেলস্টেশন এলাকায় নির্বিঘ্নে কিছু প্রভাবশালী কিশোর সন্ত্রাসীদের নেতৃত্বে ইভটিজিং ও মাদক ব্যবসা হচ্ছে। এজন্য আমাদের শোডাউন নিয়ে এখানে এসেছি। দুষ্কর্মকারীদের হুঁশিয়ার করে বলে দিচ্ছি, নড়াইলের মাটিতে ছাত্র ও যুবসমাজ সচেতন রয়েছে। নড়াইলের মাটিতে অপকর্মকারী ও ফ্যাসিবাদী আগুন সন্ত্রাসীদের স্থান হবেনা।
উল্লেখ, গত ২৭ নভেম্বর নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫১ সদস্যের কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় সংগঠনের সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।
এনজে
- ১গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ২জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ৩ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৪চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ৫বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৬বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ৭স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ৮আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৯নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ১০দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৪জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ





পাঠকের মতামত