
নড়াইলের লোহাগড়ায় শিশু হত্যায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক, সৈয়দ লিটন, জাহিদুর রহমান মিঠু, সৈয়দ জাহাঙ্গীর এবং শামিমা বেগম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের একটি পুকুর পাড়ে ময়লা আবর্জনার গর্ত থেকে ওই গ্রামের মো. শওকত ফকিরের ছেলে মো. শাহিন ফকিরের (১০) পঁচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরদেহ উদ্ধারের পরদিন ১ অক্টোবর লোহাগড়া থানায় ৫ জনকে আসামি করে ও অজ্ঞাত ৩-৪ জনের নামে মামলা দায়ের করেন নিহত শাহিন ফকিরের চাচা মিজানুর ফকির। স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।
এম জি
- ১বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৩বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৪সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ৫দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ৬রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ৭সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৮শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৮নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ





পাঠকের মতামত