
গোলযোগপূর্ণ নাগোর্নো-কারাবাখে নতুন করে আজারবাইজান এবং আর্মেনিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আর্মেনিয়ার তিন সেনা মারা গেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
নাগার্নো-কারাবাখ অঞ্চলে গত নভেম্বর মাস থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও এই সংঘর্ষ ও আর্মেনীয় সেনা নিহতের খবর পাওয়া গেল।
সংঘর্ষ সম্পর্কে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজ (বুধবার) সকাল সাড়ে আটটার দিকে আজারবাইজানের সেনাদের সঙ্গে গুলি বিনিময়ের সময় আর্মেনিয়ার তিন সেনা নিহত এবং দুজন আহত হয়েছে। আজ সকালেই এই সংঘর্ষ শুরু হয়।
আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংঘর্ষের জন্য আজারবাইজানকে দায়ী করেছে। আর্মেনীয় মন্ত্রণালয় বলেছে, আজারবাইজানের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি সংঘাতময় করে তোলা হয়েছে এবং আজারবাইজানের সেনারা অবৈধভাবে আর্মেনিয়ার স্বাধীন ভূখণ্ডে অবস্থান করছে।
জবাবে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কালবাজারে আজারবাইজানের সেনা অবস্থানে আর্মেনীয় সেনারা উস্কানিমূলক হামলা চালালে তার জবাব দেয়া হয়েছে। এতে আজারবাইজানের দুই সেনা আহত হয়েছে বলে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে। সংঘর্ষের জন্য আর্মেনিয়া সম্পূর্ণভাবে দায়ী বলে তারা এক বিবৃতি দিয়েছে। সকাল দশটা থেকে আজারবাইজানের সেনারা যুদ্ধবিরতি মেনে চলতে শুরু করে কিন্তু আর্মেনীয় সেনারা ট্যাংক এবং মর্টারের গোলাবর্ষণ অব্যাহত রাখে।
এদিকে, রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে- আর্মেনিয়া এবং আজারবাইজান দুই পক্ষই যুদ্ধবিরতি মেনে চলতে একমত হয়েছে
- ১শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ২কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ৩ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- ৪বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ৫হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৬বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৭আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ৮ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ১০পিপলস লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৬দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৭পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৮দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৯বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত