
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। এতে ছাতা প্রতীক নিয়ে সাইফুল ইসলাম সভাপতি এবং আনারস প্রতীক নিয়ে আব্দুল হান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৬ জুন) তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দিনব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত আটটার দিকে ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির মোট ৩৯৬ জন ভোটারের মধ্যে ৩৭৯ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ছাতা প্রতীকে ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি সুরুজ্জামান চেয়ার প্রতীকে পেয়েছেন ১০১ ভোট এবং অপর প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম চাকা প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট।
অন্যদিকে সন্যাসীভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান আনারস প্রতীকে ২০৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছা বই প্রতীকে পেয়েছেন ১৬২ ভোট।
এবারের নির্বাচনে সর্বমোট ১২টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকদের উপস্থিতিতে কেন্দ্র প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। ভোটাররা অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় সকল শিক্ষক ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সমিতির উন্নয়ন ও শিক্ষকদের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ৯বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত