
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে চার বছর বয়সী এক শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে।
স্থানীয় সময় শনিবার (০৯ মে) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নিউইয়র্ক সিটির পুলিশ কমিশনার ডার্মট শিয়া।
ব্রুকলিনের একটি পরিবার শিশুটিকে খেলনা কিনতে টাইমস স্কয়ারে নিয়ে এসেছিল বলে জানান তিনি।
টাইমস স্কয়ারে জড়ো হওয়া সাংবাদিকদের পুলিশ কমিশনার বলেন, গুলিবিদ্ধ অন্য দুজন হলেন—রোড আইল্যান্ড থেকে আগত ২৩ বছর বয়সী এক তরুণী পর্যটক এবং নিউ জার্সির ৪৩ বছর বয়সী এক নারী। ধারণা করা হচ্ছে যে বিরোধের জেরে গুলি চালানো হয়েছে ভুক্তভোগীরা কেউই সেই বিরোধে জড়িত ছিল না।
গুলিবিদ্ধ তিনজনকেই নির্দোষ উল্লেখ করে নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার বলেন, কী নিয়ে এই বিরোধ ঘটেছে তার কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। বিকেল পাঁচটার কিছু আগে দুই থেকে চার জন বিরোধে জড়িয়ে পড়েন।
৪ বছর বয়সী শিশুটি ও ২৩ বছর বয়সী তরুণীর পায়ে গুলিবিদ্ধ হয়েছে এবং ৪৩ বছর বয়সী নারীর পায়ের পাতায় গুলি লেগেছে বলে জানান নিউইয়র্ক সিটি পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
- ১রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে: ছাত্রদল নেতা হিমেল
- ২লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস
- ৩পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৪কুড়িগ্রামে ১৭৪টি রিং জাল ও ৫২ পিস কারেন্ট জাল জব্দ
- ৫সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০
- ৬সূচক কমলেও বেড়েছে লেনদেন
- ৭ইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে না: গোলাম পরওয়ার
- ৮মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৯চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ১০বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৭দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত