প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪ ৮:৫৩ পিএম , আপডেট: অক্টোবর ২, ২০২৪ ৯:০৩ পিএম

নিয়োগের এক দিন পরেই খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইলাহী দাদ খানের নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ বাতিলের বিষয়টি জানানো হয়েছে। তবে, ঠিক কী কারণে তার নিয়োগ বাতিল করা হয়েছে তা জানানো হয়নি।

এর আগে, গতকাল সোমবার খাদ্য ক্যাডারের এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে দুই বছরের চুক্তিতে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

ইলাহী দাদ খান জেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

প্রতিমন্ত্রী অমিত গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে

গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও ...

বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী

বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে ...