
জনগণের তীব্র প্রতিবাদের মুখে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার চেঁচুয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে মাদ্রাসার অধ্যক্ষসহ নয়টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থানীয়দের বাধার মুখে পরীক্ষাটি নেওয়া সম্ভব হয়নি।
শনিবার সকাল থেকেই আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুসের নেতৃত্বে চাকরিপ্রত্যাশী ও সাধারণ মানুষ মাদ্রাসার গেটের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। তারা অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও কোটি টাকার বাণিজ্য চলছে।
দুপুর ১২টার দিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ইসমাইল হোসেন-এর নেতৃত্বে নিয়োগ বোর্ডের সদস্যরা মাদ্রাসায় প্রবেশ করতে গেলে বিক্ষুব্ধ জনতা রাস্তায় শুয়ে পড়ে তাদের পথ রোধ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বোর্ডের কর্মকর্তারা ভুক্তভোগীদের বক্তব্য শোনেন এবং পরে পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়ে ফিরে যান।
সহকারী পরিচালক ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, “আজ নয়টি পদে নিয়োগ পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয়দের আপত্তির কারণে আমরা পরীক্ষা স্থগিত করছি। পরবর্তী সময়ে দিন-তারিখ নির্ধারণ করে কার্যক্রম পরিচালনা করা হবে।”
স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার সভাপতি ও ঢাকা মাদ্রাসা-ই-আলিয়ার পদচ্যুত প্রিন্সিপাল মাওলানা আবদুর রশিদ, ম্যানেজিং কমিটির কিছু সদস্যের সহযোগিতায় গোপনে নিয়োগ বোর্ড গঠন করেন। এতে অভিভাবক প্রতিনিধি ও সাধারণ শিক্ষকরা সম্পূর্ণভাবে উপেক্ষিত হন।
এর আগেও অনিয়মের অভিযোগে স্থানীয়রা মাদ্রাসা কমিটি বাতিল এবং নিয়োগ প্রক্রিয়া স্থগিতের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন।
ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, “আমরা আগেই লিখিতভাবে নিয়োগ স্থগিতের আবেদন করেছিলাম। কিন্তু কর্তৃপক্ষ তা উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেয়। আজ স্থানীয়দের উপস্থিতিতে বোর্ড কর্মকর্তারা নিজেরাই পরীক্ষা স্থগিত করে চলে গেছেন।”
স্থানীয়দের দাবি, মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তদন্ত করে ম্যানেজিং কমিটি বাতিল এবং নতুন করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালুর ব্যবস্থা নিতে হবে।
- ১শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৪পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৭আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৮ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ১একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৪এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৫২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৬৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৭মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৮নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৯ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ১০চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত