
নিরাপদ সড়কের দাবিতে ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করেন। এসময় প্রায় জন্য ১৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়কটি সকলের জন্য অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত ১৪ দিনে আমরা ৪-৫ টি দুর্ঘটনা দেখতে পেয়েছি। প্রশাসন এখনও যদি কোন ব্যবস্থা না গ্রহণ করে তাহলে এরপরে কোন দুর্ঘটনা ঘটলে কড়া জবাব দেয়া হবে।’
শিক্ষার্থীরা আরো বলেন, সড়ক দুর্ঘটনা এখন মহামারী আকার ধারণ করেছে। এর জন্য সরকারের অব্যবস্থাপনাই দায়ী। লাগাম টানতে হবে এখনই।
এ সময় বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, মাথা ভর্তি ঋনের বোঝা নিয়ে ঘুরছি আমরা। যে প্রতি আটজনে একজনের খাবার যোগানও ঠিকমতো দেওয়া সম্ভব না, সে দেশের একটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে দাড়িয়ে প্রতিবাদ করছি আমরা ক’জন সাধারণ শিক্ষার্থী। এদেশে সড়কে বের হলে জীবিত ফিরতে পারবো বলে কোনো গ্যারান্টি নাই। আমরা প্রধানমন্ত্রকে উদ্দ্যেশ্য করে বলছি, বাংলাদেশে বর্তমানে অনেককিছু নিয়েই খেলা চলছে, কিন্তু আমাদের প্রাণ নিয়ে খেলবেন না। শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিন, এটি আমাদের প্রাণের দাবি।
ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী ইমামুল ইসলাম সোহান বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশেই একটা অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ সড়ক। ২০১৮ সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল তখন নিশ্চয়তা দেওয়া হয়েছিলো যে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করবে না। কিন্তু ভারী যান তো চলাচল করছেই বরং কোনো ফুট ওভারব্রিজও নাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এবং গল্লামারীর জনবহুল জায়গায় দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণ করতে হবে।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত